12:11 pm, Wednesday, 28 October 2026

ভাণ্ডারিয়ায় গাজাসহ ১ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে গাঁজাসহ ফেরদৌস খান (পিতা: আলম খান, সাং: নদমুল্লা মাঝিবাড়ী, ৬নং ওয়ার্ড) নামের এক যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারা অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
​অভিযান পরিচালনা শেষে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আমাদের জানালে আমরা প্রস্তুত রয়েছি। ভাণ্ডারিয়া উপজেলাকে মাদকমুক্ত করতে হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।”
​তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দেয় এবং একটি পরিবারকে নিঃস্ব করে ফেলে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।”
​অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

ভাণ্ডারিয়ায় গাজাসহ ১ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড।

Update Time : 01:20:58 pm, Sunday, 20 September 2026