
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে গাঁজাসহ ফেরদৌস খান (পিতা: আলম খান, সাং: নদমুল্লা মাঝিবাড়ী, ৬নং ওয়ার্ড) নামের এক যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারা অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা শেষে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, "মাদকের বিরুদ্ধে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আমাদের জানালে আমরা প্রস্তুত রয়েছি। ভাণ্ডারিয়া উপজেলাকে মাদকমুক্ত করতে হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।"
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দেয় এবং একটি পরিবারকে নিঃস্ব করে ফেলে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।"
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ