11:42 pm, Sunday, 25 October 2026

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাসকে ১০ হাজার৷, জরিমানা

চট্টগ্রামের, ফটিকছড়িতে যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচটি বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

১৯ অক্টোবর সোমবার ফটিকছড়ি উপজেলার খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল উপস্থিত ছিল।

অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার ও স্থানীয় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাস শনাক্ত করা হয়। পরে বাসগুলো থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া শব্দদূষণ সৃষ্টির অপরাধে পরিবেশ দূষণ বিধিমালা ২০২৫ ‘র বিধি ৬(২)লগ্নদায়ে বিধি ১২(২) অনুযায়ী পাঁচটি পৃথক মামলায় প্রত্যেক চালককে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযান পরিচালনায় সহযোগিতা করে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ফটিকছড়ি থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাসকে ১০ হাজার৷, জরিমানা

Update Time : 11:40:22 am, Tuesday, 20 October 2026