9:52 am, Wednesday, 28 October 2026

কালিয়াকৈরে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকদের আন্দোলন: গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের কাজের অচলাবস্থা ও আন্দোলনের ঘটনা ঘটেছে।
আজ কালিয়াকৈর-সখিপুর সড়কের আনসার একাডেমির বিপরীত পাশে অবস্থিত ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’-এর তৈরি পোশাক কারখানায় এ অসন্তোষ দেখা দেয়। দুপুর ২টার পর থেকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন কারখানাটিতে কর্মরত শ্রমিকরা। এরপর তারা কাজ বন্ধ রেখেন। নতুন বেতন স্কেলের দাবিতে বিক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল, ঘর ভাড়া এবং দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা যে বেতন পাচ্ছেন, তা দিয়ে মাসের খরচ চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জীবিকা নির্বাহের টানাপোড়েনে বাধ্য হয়েই তারা ন্যূনতম বেতন স্কেল ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি তুলেছেন।
শ্রমিকদের এই আন্দোলনের ফলে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

কালিয়াকৈরে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকদের আন্দোলন: গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Update Time : 03:49:18 pm, Tuesday, 27 October 2026