2:56 pm, Saturday, 12 September 2026

ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

190

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে প্রার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিবিড়ভাবে কার্যক্রম তদারকি করেন। যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পরীক্ষা শেষে প্রার্থীরা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : 09:10:35 pm, Monday, 3 August 2026