7:28 pm, Saturday, 25 July 2026

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে আধুনিক ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Update Time : 09:51:26 pm, Tuesday, 7 July 2026