12:43 am, Tuesday, 2 June 2026

রাজাপুরে র‍্যাবের অভিযান: মুরগির খোপের পেছন থেকে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

113

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল। ১৮ মে সোমবার গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
​র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের একটি ঢালাই গলি রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় সেখানে একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করেন কর্মকর্তারা।
​স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
​অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা জানান, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

রাজাপুরে র‍্যাবের অভিযান: মুরগির খোপের পেছন থেকে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

Update Time : 05:27:27 pm, Tuesday, 19 May 2026