ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশাল। ১৮ মে সোমবার গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের একটি ঢালাই গলি রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় সেখানে একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করেন কর্মকর্তারা।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা জানান, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ