
অদ্য ২০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জনাব আবদুল কুদ্দুছ চোধুরী পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব এহসানুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা 
























