
বরগুনায় গণশুনানিতে এবার নতুন সংযোজন!
প্রশাসনিক সেবার পাশাপাশি এবার অসহায় মানুষ পাচ্ছেন
তাৎক্ষণিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ।
আজ দুপুর ১২.৩০ টায় “পায়রা” সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের এই গণশুনানী অনুষ্ঠিত হয় উক্ত গন শুনানিতে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন ।দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
বরগুনাবাসী হিসেবে আমরা গর্বিত।
গণশুনানীতে সেবা নিতে আসা একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক বিভিন্ন বিষয়ে জানতে চান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহ সকলকে সেবার বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় ।জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে সবাই স্বাগত জানায়।
মোঃ আরিফ হোসেন খান।
বরগুনা।
বরগুনা প্রতিনিধি 
























