12:19 pm, Monday, 24 August 2026

পিরোজপুরে মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট ২) কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ শুক্রবার দুপুরে রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ এর পরেও অর্ধনির্মিত নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানান ২০২১ সালে সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার অর্ধেক কাজ করে প্রকল্পটি ফেলে চলে যায়। ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের প্রকল্পের ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। প্রকল্পটির অর্ধেক কাজ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। এতে প্রকল্পটি তিন বছর ধরে অর্ধনির্মিত হয়ে পড়ে আছে। যা পুরোপুরি ব্যবহার অনুপযোগী।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট ২) কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, প্রকল্পটির কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে গিয়েছে আমরা আজকে এসে প্রকল্পটির ব্যাপারে সরজমিনে খোঁজখবর নিয়েছি। মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারটি অতি জরুরী এখানে দুর্যোগ এলে সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবে এবং কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবে। মানুষের উপকার করা জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে বর্তমান সরকারের কাজ। তারেক রহমানের সরকারের কাজ দেশকে এগিয়ে নেওয়া মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমরা সরজমিনে এটি পরিদর্শন করলাম। নতুন টেন্ডারের মাধ্যমে অতি দ্রুত প্রকল্পটির ফেলে রাখা নির্মাণ কাজ শুরু করে শেষ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো: মোস্তফা রায়হান, এমডির সহকারি আব্দুস ছালাম হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কনস্ট্রাকশন এর অমল দাস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

পিরোজপুরে মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু

Update Time : 03:21:53 pm, Saturday, 8 August 2026