5:11 pm, Saturday, 25 July 2026

দিয়াবাড়িতে খাবারপ্রেমীদের নতুন আকর্ষণ “দাদা হোটেল

274

আল মাহমুদ নিজেস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকায় নতুন স্বাদ ও আধুনিক আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “দাদা হোটেল”। ছাপড়া মসজিদ সংলগ্ন মেট্রো পিলার-৮২/৮৩ এলাকায় অবস্থিত এই হোটেলটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ১৪ মে ২০২৬ ইং তারিখে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।উদ্বোধনের পর থেকেই এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা যায়। আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে “দাদা হোটেল”। হোটেলটিতে প্রতিদিন ভাত, মাছ, গরু ও মুরগির মাংস, বিরিয়ানি, কাচ্চি, তেহারি, পোলাও, বার-বি-কিউসহ বিভিন্ন সুস্বাদু ও মুখরোচক খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্ম ও পরিবারকেন্দ্রিক আড্ডার কথা চিন্তা করে কফি, ফুচকা, চটপটি, নাস্তা ও দেশীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের আয়োজনও রাখা হয়েছে।হোটেল কর্তৃপক্ষ জানান, উন্নত মানের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। স্বল্প মূল্যে ভালো মানের খাবার পরিবেশন করে দিয়াবাড়ি এলাকার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য খাবারের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তারা। এছাড়াও জন্মদিন, গায়ে হলুদ, মিলাদ মাহফিল, অফিস মিটিং, পারিবারিক অনুষ্ঠানসহ সব ধরনের আয়োজনের জন্য খাবারের অর্ডার নেওয়া হয় বলেও জানান কর্তৃপক্ষ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক নাসির উদ্দিন সিকদার, হোটেলের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন জাকির হোসেন, সেলিম চৌধুরী, আবুল খায়ের, সাংবাদিক লোকমান হোসেন, সাংবাদিক খাইরুল ইসলাম, নারী সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা হোটেলটির সার্বিক পরিবেশ, খাবারের মান ও উদ্যোগের প্রশংসা করেন।অনুষ্ঠান শেষে অতিথিরা “দাদা হোটেল”-এর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এটি খুব অল্প সময়ের মধ্যেই দিয়াবাড়ি এলাকার মানুষের আস্থার ঠিকানায় পরিণত হবে। স্থানীয়দের মতে, আধুনিক পরিবেশ ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে “দাদা হোটেল” ইতোমধ্যেই এলাকায় নতুন আকর্ষণ হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

দিয়াবাড়িতে খাবারপ্রেমীদের নতুন আকর্ষণ “দাদা হোটেল

Update Time : 07:07:14 pm, Saturday, 16 May 2026