10:55 pm, Sunday, 1 November 2026

গাজীপুরে ফের উত্তাল শিল্পাঞ্চল: সখিপুর ও মৌচাক থেকে নতুন বিক্ষোভের ঢেউ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্তব্ধ

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলন নতুন করে আরও তীব্র রূপ নিয়েছে। আজ বেলা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে কালিয়াকৈরের সখিপুর, মৌচাক ও ফুলবাড়িয়া এলাকা থেকে আন্দোলনকারী শ্রমিকরা বের হয়ে এসে কোনাবাড়ীসহ আশপাশের কারখানাগুলোর শ্রমিকদের কাজ বন্ধ করে রাস্তায় নামিয়ে আনেন। একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল ৩টার দিকে সখিপুর ও মৌচাক এলাকার একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কারখানার সামনে অবস্থান নেন। পরবর্তীতে আন্দোলনের পরিধি বাড়াতে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে কোনাবাড়ী, জরুন এবং আশপাশের শিল্প অঞ্চলের কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদের বের করে নিয়ে আসে।

​শ্রমিকেরা কারখানাগুলো থেকে দলবেঁধে বের হয়ে আসার পর কালিয়াকৈর-কোনাবাড়ী সংলগ্ন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কোনো কোনো স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা আলম সেপাই

গাজীপুরে ফের উত্তাল শিল্পাঞ্চল: সখিপুর ও মৌচাক থেকে নতুন বিক্ষোভের ঢেউ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্তব্ধ

Update Time : 08:52:40 pm, Saturday, 31 October 2026