12:38 pm, Saturday, 12 September 2026

আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ

‎সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকায় জননিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পল্লী জননী সড়কের উত্তর পাশে নবনির্মিত পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

‎পুলিশ সূত্রে জানা যায়, কবিরপুর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ ও আশুলিয়া থানা নিয়মিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্প চালুর ফলে কোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।

‎এ সময় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর আলী, নবনির্মিত পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

‎নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ায় কবিরপুর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত টহল ও কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ

Update Time : 10:29:05 am, Thursday, 10 September 2026