4:54 am, Sunday, 26 July 2026

জনসেবামূলক উদ্যোগে আলোচনায় ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন। প্রায় দুই মাস আগে তিনি ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি মাগুরা সদর উপজেলার ইউএনও, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করছেন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছেন। দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগও গ্রহণ করেছেন।

শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবাগ্রহীতাদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিভিন্ন অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার মতো উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। সহযোগীতায় পিটিআই কক্সবাজার।

জনসেবামূলক উদ্যোগে আলোচনায় ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

Update Time : 11:25:43 pm, Saturday, 25 July 2026