
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২৪ শে জুন (বুধবার) সকালে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, খরিপ-২ মৌসুমে বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৩৮৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়া উফশী আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ১,০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশি জাতের ধানের বীজ,( ৫ কেজি) করে সার বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় ৬৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৩০০ গ্রাম করে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজির বীজ এবং ৮০ জন কৃষকের মাঝে ৫টি করে চারা বিতরণ করা হয়েছে।
মোঃ মো: মনিরুজ্জামান রাজাপুর প্রতিনিধি 





















