7:31 pm, Saturday, 12 September 2026

ফটিকছড়িতে র‍্যাবের অভিযানে লেলাংয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

211

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।
১৬ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭’র একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, গোপালঘাটা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালান। একপর্যায়ে গোপালঘাটা গ্রামের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১০০ গজ উত্তরে সড়কের পাশের ঝোপঝাড়ে একটি কালো রঙের শপিং ব্যাগ দেখতে পান। ব্যাগটি তল্লাশি করে ভেতরে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবাব

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ফটিকছড়িতে র‍্যাবের অভিযানে লেলাংয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

Update Time : 11:31:36 pm, Thursday, 18 June 2026