2:46 am, Saturday, 6 June 2026

পটুয়াখালীতে কিশোরীর বিষপানে মৃত্যু, পরিবারের নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের গোপখালী ৩ নম্বর ওয়ার্ডে জান্নাতি নামে এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে জান্নাতি বিষপান করেন বলে অভিযোগ রয়েছে। তবে জান্নাতির বাবা মো. মিজান হাওলাদার ও পরিবারের সদস্যরা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তাদের দাবি, বিষপানের পর জান্নাতি তাদের জানিয়েছিলেন যে তিনি একজনকে পছন্দ করতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন।

অন্যদিকে, সংশ্লিষ্ট যুবকের পরিবারের দাবি, জান্নাতি কিংবা তার পরিবার কখনো তাদের কাছে বিয়ের বিষয়ে কোনো প্রস্তাব বা আলোচনা নিয়ে আসেনি। ওই যুবকের বাবা অভিযোগ করেন, পারিবারিক শারীরিক নির্যাতনের কারণেই জান্নাতি বিষপান করেছেন। এমনকি বিষপানের পরও তার ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও তিনি দাবি করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, বিষপানের পর জান্নাতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। তাদের ভাষ্যমতে, সকালে বিষপান করার পর কয়েক ঘণ্টা বিলম্বে তাকে হাসপাতালে নেওয়া হয়, ফলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

তবে জান্নাতির মৃত্যুর প্রকৃত কারণ এবং উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

পটুয়াখালীতে কিশোরীর বিষপানে মৃত্যু, পরিবারের নির্যাতনের অভিযোগ

Update Time : 12:43:12 pm, Thursday, 4 June 2026