
নজরুল ইসলামের ৭৫ লাখের নিচের ঘুষে ইজ্জত থাকেনা গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের (সিইও)গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার, গাজীপুর জেলা পরিষদের পুরাতন পরিত্যক্ত ডাক বাংলোর জমি লিজ দেওয়ার বিষয়ে আগ্রহী ব্যক্তির সঙ্গে আলাপ কালে, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ( সিইও) ঐই ব্যক্তিকে বলেন এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে এক কোটির দরকার নেই ৮০লাখ টাকায় ফাইনাল করবেন তবে ৭৫লাখের নিচে নামা যাাবে না,টোক নয়ন বাজার লিজ নিতে আগ্রহী ব্যক্তিকে এভাবেই ঘুষের অংক বলেদেন (সিইও) সরকারি জমি লিজের নামে এভাবে প্রকাশ্যে ঘুষের অংক নির্ধারণে দর কষাকষির ফলে শেষ পর্যন্ত লিজ দেওয়া হয়নি, তবে অনুসন্ধানে বেরিয়ে আসে তার (সিইও) একের পর এক অপকর্মের তথ্য, গোপন সুত্রে জানা যায় যে, জনাব নজরুল ইসলাম(সিইও) ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি এবং ঠিকাদারি লাইসেন্স নবায়নে ১৫৩জন ঠিকাদারদের পত্যেকের নিকট থেকে ১৬ হাজার টাকা করে নিয়েছেন, সরকারি নির্ধারিত, ফি ৫৭৫০/ পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা, উক্ত বিষয়ে অবহিত করা হলে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, ঠিকাদারদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন বলে জানা যায়, এবিষয়ে জানতে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)নজরুল ইসলামকে পাওয়া যায় নি।
নিজস্ব সংবাদদাতা 














