3:34 am, Tuesday, 2 June 2026

কক্সবাজার জেলা কারাগারকে সুসজ্জিত ও আধুনিকায়নের উদ্যোগে জেল সুপার ওবায়দুর রহমান

কক্সবাজার জেলা কারাগারকে আরও পরিচ্ছন্ন, সুসজ্জিত ও মানবিক পরিবেশে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন জেল সুপার ওবায়দুর রহমান। তাঁর নেতৃত্বে কারাগারের অভ্যন্তরে সৌন্দর্যবর্ধন, পরিবেশ উন্নয়ন এবং বন্দিদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, কারাগারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, দেয়ালচিত্র অঙ্কন এবং বন্দিদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনতেও কাজ চলছে।
সংশ্লিষ্টরা জানান, বর্তমান জেল সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই কারাগারকে শুধুমাত্র বন্দিশালা নয়, বরং সংশোধন ও মানবিক মূল্যবোধ চর্চার একটি ইতিবাচক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগ বন্দি, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হচ্ছে।
জেল সুপার ওবায়দুর রহমান বলেন, “কারাগারকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বন্দিদের মানসিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য সুস্থ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সচেতন মহল মনে করছেন, কক্সবাজার জেলা কারাগারে চলমান এ উদ্যোগ কারা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত হয়ে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

কক্সবাজার জেলা কারাগারকে সুসজ্জিত ও আধুনিকায়নের উদ্যোগে জেল সুপার ওবায়দুর রহমান

Update Time : 02:56:33 pm, Wednesday, 20 May 2026