3:34 am, Tuesday, 2 June 2026

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি আল-আমিন, সম্পাদক অলোক

ঝালকাঠিতে ‘টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ নামের সাংবাদিকদের সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবকটি পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
​মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।
​নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এখন টেলিভিশন’-এর জেলা রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘মাছরাঙা টেলিভিশন’-এর জেলা রিপোর্টার অলোক সাহা।
​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
​সহ-সভাপতি: মাসউদুল আলম (বাংলাভিশন)
​যুগ্ম-সাধারণ সম্পাদক: রতন আচার্য (চ্যানেল ২৪)
​কোষাধ্যক্ষ: জহিরুল ইসলাম জলিল (আরটিভি)
​দপ্তর সম্পাদক: বরকত হোসেন মৃধা (এসএ টিভি)
​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মইনুল হক লিপু (এটিএন নিউজ)
​ক্রীড়া সম্পাদক: সাইফুল ইসলাম (নাগরিক টিভি)
​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) এবং শহিদুল আলম (গাজী টিভি)।
​আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর নতুন কমিটির নেতৃবৃন্দকে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঝালকাঠিতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি আল-আমিন, সম্পাদক অলোক

Update Time : 10:42:38 pm, Tuesday, 19 May 2026