
ঝালকাঠিতে ‘টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ নামের সাংবাদিকদের সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবকটি পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এখন টেলিভিশন’-এর জেলা রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘মাছরাঙা টেলিভিশন’-এর জেলা রিপোর্টার অলোক সাহা।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: মাসউদুল আলম (বাংলাভিশন)
যুগ্ম-সাধারণ সম্পাদক: রতন আচার্য (চ্যানেল ২৪)
কোষাধ্যক্ষ: জহিরুল ইসলাম জলিল (আরটিভি)
দপ্তর সম্পাদক: বরকত হোসেন মৃধা (এসএ টিভি)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মইনুল হক লিপু (এটিএন নিউজ)
ক্রীড়া সম্পাদক: সাইফুল ইসলাম (নাগরিক টিভি)
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) এবং শহিদুল আলম (গাজী টিভি)।
আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর নতুন কমিটির নেতৃবৃন্দকে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঝালকাঠিতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মুহাম্মাদ আরিফুর রহমান রণি 















