10:10 pm, Saturday, 25 July 2026

ফটিকছড়িতে এবার টিলায় মিলল মাথার খুলি, বাড়ছে রহস্য ও আতংক ছড়িয়ে পড়েছে

243

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে খণ্ডিত মরদেহ ও দেহবিহীন মাথার খুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই ইউনিয়নের দুটি পৃথক টিলায় প্রায় এক কিলোমিটার দূরত্বে এসব দেহাবশেষ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে।

১৫ মে শুক্রবার দুপুরে পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি টিলার খাদ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৯মেন শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তবে দীর্ঘ অভিযান চালিয়েও তখন বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের ধারণা, আজ শুক্রবার উদ্ধার হওয়া খুলিটি আগের সেই মাথাবিহীন মরদেহেরই অংশ হতে পারে। এ বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বলে শনাক্ত করেন তিনি। পরে আতঙ্কিত হয়ে পাশের দোকানদার আজমকে বিষয়টি জানান।

শিরু আক্তার বলেন, “ছাগল খুঁজতে গিয়ে টিলার নিচে সাদা রঙের কিছু দেখতে পাই। কাছে গিয়ে বুঝতে পারি এটি মানুষের মাথার খুলি। পরে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসি।”

স্থানীয় দোকানদার আজম বলেন, “শিরু খুব ভয় পেয়ে এসে আমাকে বিষয়টি জানায়। পরে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া খুলিটি কয়েকদিন আগে একই এলাকায় পাওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ টেস্ট বিশ্লেষণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ফটিকছড়িতে এবার টিলায় মিলল মাথার খুলি, বাড়ছে রহস্য ও আতংক ছড়িয়ে পড়েছে

Update Time : 12:30:18 am, Saturday, 16 May 2026