2:12 pm, Wednesday, 28 October 2026

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, এম.এ এল.এল.বি। এ উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন।

দায়িত্ব গ্রহণের সময় অ্যাডভোকেট রাবেয়া সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা পরিমল কান্তি দাশ, আইটি অফিসার নূর মোহাম্মদ নূর, নিলুফা আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা।

অ্যাডভোকেট রাবেয়া সুলতানা বর্তমানে সরকারি আইন কর্মকর্তা (এজিপি), জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজারে কর্মরত রয়েছেন। এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন আইনগত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানের বিষয়ে আশ্বাস দেন।

এ সময় অ্যাডভোকেট রাবেয়া সুলতানা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আইনগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অপরদিকে, এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন অ্যাডভোকেট রাবেয়া সুলতানার যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, তার মতো অভিজ্ঞ আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মানবকল্যাণ ও জনসেবাকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। এ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিষ্ঠানের সঙ্গে থেকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট রাবেয়া সুলতানার দায়িত্ব গ্রহণকে ঘিরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, তার আইনগত পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠানের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা

Update Time : 08:04:50 am, Wednesday, 14 October 2026