
পিরোজপুর জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ নবযোগদানকৃত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।
পিরোজপুর প্রতিনিধি 

























