
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ ইসরাইল হাওলাদার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ পদোন্নতির খবরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদী ইউনিয়নের বলইকাঠি গ্রামসহ পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর এই সাফল্যে গর্বিত এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মোহাম্মদ ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদী ইউনিয়নের বলইকাঠি গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আব্দুল রাজ্জাক হাওলাদার এবং মাতা মরহুমা কাজী সালমা বেগম (ময়না)। ছোটবেলা থেকেই মেধা, সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন
বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ ইসরাইল হাওলাদার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি লাভ করেছেন।
তাঁর এ পদোন্নতিতে বাকেরগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই অর্জন শুধু বলইকাঠি গ্রামের নয়, বরং পুরো বাকেরগঞ্জ উপজেলার জন্যই গর্বের বিষয়।
দেশসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে মোহাম্মদ ইসরাইল হাওলাদার তাঁর মেধা, অভিজ্ঞতা, সততা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁর পদোন্নতিতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তিনি যেন আরও দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এ জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বশির উদ্দিন 
























