12:11 pm, Monday, 24 August 2026

বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বরিশালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়া তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, বিএমপি কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তথ্যপ্রযুক্তির যুগে জনগণের কাছে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং গণমাধ্যমের সঙ্গে সরকারের কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মিত হলে বরিশাল বিভাগের তথ্যসেবা আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের জন্য আধুনিক ও উন্নত কর্মপরিবেশ তৈরি হবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন হলে এই কমপ্লেক্সটি বরিশাল বিভাগের গণযোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই তথ্য কমপ্লেক্স চালু হলে সরকারি তথ্য প্রচার, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Update Time : 09:00:35 pm, Sunday, 16 August 2026