1:56 pm, Saturday, 12 September 2026

সিংড়ায় নিখোঁজের পর ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা বসন্তপুর এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানের একটি পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া (পাঁচপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি গেদু মণ্ডলের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন পেশায় ইজিবাইক চালক ছিলেন। রোববার (২৩ আগস্ট) বিকেলে তিনি প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে সোমবার সকালে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পানাগাড়ি এলাকার একটি পুকুরপাড়ে আমগাছের নিচে হাত ও মুখ বাঁধা অবস্থায় আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, আনোয়ার হোসেনকে হত্যা করে তাঁর ব্যবহৃত ইজিবাইক ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আনোয়ারকে হত্যা করে থাকতে পারে। তবে এটি নিছক ছিনতাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিংড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

সিংড়ায় নিখোঁজের পর ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

Update Time : 08:40:42 pm, Monday, 24 August 2026