12:19 pm, Monday, 24 August 2026

সিংড়ায় দরিদ্র দিনমজুরের মুখে হাসি, হাতে অটোরিকশা

114

নাটোরের সিংড়ায় এক অসহায় ও কর্মক্ষম দিনমজুরের কর্মসংস্থানের জন্য স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ওই দিনমজুরকে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের দরিদ্র দিনমজুর নাজিমের হাতে অটোরিকশাটি তুলে দেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমন।

সংশ্লিষ্টরা জানান, সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর উদ্যোগ ও প্রচেষ্টায় নাজিমের কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে অটোরিকশাটি দেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার।

অটোরিকশা হস্তান্তরকালে রুবেল হোসেন ইমন বলেন, “মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় একজন অসহায় ও কর্মক্ষম মানুষের হাতে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে এই অটোরিকশা তুলে দেওয়া হয়েছে। একটি অটোরিকশা শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ।”

তিনি বলেন, অসহায় ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অটোরিকশা পেয়ে দিনমজুর নাজিম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, একজন কর্মক্ষম দরিদ্র মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

সিংড়ায় দরিদ্র দিনমজুরের মুখে হাসি, হাতে অটোরিকশা

Update Time : 12:33:24 pm, Monday, 10 August 2026