2:25 pm, Wednesday, 28 October 2026

শেরাটন ঢাকায় BSHCM-এর প্রথম নির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত

ঢাকার বনানীস্থ শেরাটন ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট (BSHCM)-এর প্রথম নির্বাহী পরিষদ (EC) সভা অনুষ্ঠিত হয়েছে।
BSHCM-এর সভাপতি ড. ফারিদ এ. সোবহানীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মো. মুশাররফ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, মহাসচিব মো. কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব আবু সালেহ মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ আলেয়া আক্তার। এছাড়া নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোয়েল রাজোয়ানি মিয়া, ড. তাসনুভা রহমান, মোস্তাক আহমেদ সোবহানী, মো. মনজুরুল করিম ও মোহাম্মদ হামেদ হাসান রিয়াদ।
সভায় BSHCM-এর সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট পেশার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এইচআর (HR) পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশে আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনা চর্চাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে এইচআর পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরিতে BSHCM কার্যকর ভূমিকা রাখবে।
সভা শেষে BSHCM-কে দেশের মানবসম্পদ পেশাজীবীদের জন্য একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি দেশের গতিশীল কর্মক্ষেত্র ও সাংগঠনিক উন্নয়নে অবদান রাখতে নির্বাহী পরিষদের সদস্যরা একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

শেরাটন ঢাকায় BSHCM-এর প্রথম নির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত

Update Time : 10:16:45 am, Monday, 28 September 2026