9:55 am, Monday, 24 August 2026

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

লক্ষ্মীপুরে পৃথক তিনটি অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন এবং বিকেলে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোষের পুকুরপাড় কালভার্টের ওপর অভিযান চালিয়ে মো. রবিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর দুপুর সাড়ে ২টার দিকে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় আবুল কাশেমের চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক মো. আবুল কাশেম (৫৮)কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে বিকেল পৌনে ৪টার দিকে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরপাতা এলাকার করিম জান বেপারী বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় একটি বসতঘর থেকে নীলা আক্তার (২৬) ও ফারিয়া আক্তার (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, তিনটি অভিযানে মোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোমল্যান্ড লাইফে ভয়াবহ সংকট: এমডি গ্রেপ্তারের পর ৪১ কোটি টাকার এফডিআর ও ২০০ কোটি টাকার গ্রাহক পাওনা

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

Update Time : 11:40:37 pm, Saturday, 22 August 2026