12:37 pm, Saturday, 12 September 2026

রায়পুরে ‘ভাই-বোনের’ পরিচয়ে কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ, ইমাম ও প্রবাসীর স্ত্রী আটক

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফারুকিয়া মাদ্রাসার সামনে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও ওই নারীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
স্থানীয়দের দাবি, ওই নারী দুই সন্তানের জননী। অভিযুক্ত ইমামের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ভাই-বোনের পরিচয়ে যোগাযোগ ও চলাফেরা করতেন। তবে স্থানীয়দের অভিযোগ, এর আড়ালে তাদের মধ্যে প্রায় আট মাস ধরে অনৈতিক সম্পর্ক চলছিল।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে প্রতিবেশীরা তাদের ওপর নজর রাখেন। একপর্যায়ে কথিত সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী ও ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের আরও দাবি, ওই নারীর স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

রায়পুরে ‘ভাই-বোনের’ পরিচয়ে কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ, ইমাম ও প্রবাসীর স্ত্রী আটক

Update Time : 10:30:11 am, Wednesday, 9 September 2026