1:55 pm, Saturday, 12 September 2026

রামগতিতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে অভিযান ১ কোটি ৩০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ।

লক্ষ্মীপুরের রামগতিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধভাবে জলাশয়ে জাল দিয়ে মৎস্য আহরণ পানি চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড এবং পুলিশ বিভাগের সমন্বয়ে রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। দুই দিনের অভিযানে বিভিন্ন খাল বিল ও বাজার অভিযান চালিয়ে ৮৫০ টি চায়না দুয়ারি রিং জাল, ভেল জাল ৮ টি লোতা জাল ৬ টি এবং ১০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মুল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
১৮-১৯ আগস্ট এই দুই দিন উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডদ রামগতি স্টেশন যৌথ অভিযান চালিয়ে উপজেলার ভুলুয়া নদী বিভিন্ন খাল এবং জলাশয় হাট বাজার থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে এসব অবৈধ জাল কোস্ট গার্ড রামগতি কার্যালয়ের সামনে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ -উজ- জামান জানান মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতকরণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত ও চলমান থাকবে। একইসঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

রামগতিতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে অভিযান ১ কোটি ৩০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ।

Update Time : 08:36:57 pm, Monday, 24 August 2026