2:03 am, Tuesday, 2 June 2026

রাজাপুরে মাদকবিরোধী অভিযান: ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

164

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ মো: মিজানুর রহমান (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৫ মে ​শুক্রবার রাজাপুর উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ ঘোষণার অংশ হিসেবে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আরা মৌরি’র নেতৃত্বে কানুদাসকাঠি এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে নিজ হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেফতার করা হন মিজানুর রহমান। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রিফাত আরা মৌরি তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আরা মৌরি জানান, “উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। রাজাপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই যুদ্ধ ও অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না।”

​অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

রাজাপুরে মাদকবিরোধী অভিযান: ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Update Time : 12:32:16 am, Saturday, 16 May 2026