2:24 pm, Wednesday, 28 October 2026

রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ পাঁচজন আটক

ঝালকাঠির রাজাপুরে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। ২৫ শে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেকে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত অভিযানে লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকার রাজু গাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই ঘরে নিয়মিত মাদকের আড্ডা বসত।
আটক ব্যক্তিরা হলেন—হাজিরহাট গ্রামের নুরু হাওলাদারের ছেলে ইয়াসিন (২৫), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খানের ছেলে রাকিব (২৩), নৈকাঠি গ্রামের সুলতানের ছেলে এমাদুল (৪০), লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৬) ও হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৩)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় গাইনবাড়ি এলাকার ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে প্রত্যেকে দেড় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ইউএনও রিফাত আরা মৌরি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। আটক অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, লেবুবুনিয়া বাজারের আশপাশের কয়েকটি পরিত্যক্ত স্থাপনা ও নির্জন স্থানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসার অভিযোগ রয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ পাঁচজন আটক

Update Time : 07:52:03 am, Monday, 28 September 2026