5:14 pm, Saturday, 12 September 2026

মাদকবিরোধী অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে একজন গ্রেপ্তার

160

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২টি অবৈধ গাঁজা গাছ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নির্দিষ্ট স্থান থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছের চাষাবাদে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-৭ জানায়, মাদক উৎপাদন, চাষাবাদ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

মাদকবিরোধী অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে একজন গ্রেপ্তার

Update Time : 02:35:42 pm, Tuesday, 28 July 2026