4:15 pm, Saturday, 12 September 2026

ভুজপুর রাবার ড্যাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার

129

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভুজপুর রাবার ড্যাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ আসিফ পিতা-রুবেল, তিনি শান্তিনগর আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগানসংবলিত একটি ভিডিও বা কার্যক্রমকে কেন্দ্র করে আলোচনায় আসেন ওই যুবক। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ভূজপুর রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করে ভূজপুর থানা পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, কৈয়া চা বাগান, আছিয়া চা বাগান এবং আপার দোকান এলাকায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়মিত আড্ডা দিয়ে থাকে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া উপজেলা ছাত্রলীগের একটি ভিডিওও আপার দোকান এলাকায় ধারণ করা হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেন।

তবে গ্রেফতারের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিষয়ে ভূজপুর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ভুজপুর রাবার ড্যাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার

Update Time : 02:50:38 pm, Friday, 26 June 2026