7:45 pm, Saturday, 25 July 2026

ভুজপুর বাগানবাজার ইউপি চেয়ারম্যানের স্বপদে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান গুনজন

106

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর পুনরায় দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, সম্প্রতি তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ কেউ অভিযোগ করছেন যে, প্রভাবশালী মহলের সহযোগিতায় তার পুনর্বহাল সম্ভব হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন সাজু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত আলোচনা ও বিতর্ক অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ভুজপুর বাগানবাজার ইউপি চেয়ারম্যানের স্বপদে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান গুনজন

Update Time : 08:54:58 pm, Thursday, 4 June 2026