4:18 pm, Saturday, 12 September 2026

ভুজপুরে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু!

206

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার একটি মুদির দোকানের গোডাউন থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ বুধবার বিকেলে উপজেলার ভুজপুর থানার মির্জারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল আরমান নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির বাসিন্দা জহুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দোকানের এক কর্মচারী গোডাউনে কাজ করতে গিয়ে জুয়েলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভূজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসিম হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জুয়েল আরমান কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন কলহের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত বিপুল চন্দ্র দে বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ভুজপুরে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু!

Update Time : 10:56:55 pm, Wednesday, 13 May 2026