12:36 pm, Saturday, 12 September 2026

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পিরোজপুরের সিভিল সার্জন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন বহির্বিভাগ (আউটডোর), অন্তর্বিভাগ (ইনডোর), জরুরি বিভাগ, এক্স-রে, ল্যাবরেটরি, আলট্রাসনোগ্রাম ও আইএমসিআই কর্নারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় সিভিল সার্জন আউটডোরে সেবাপ্রত্যাশী রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। এ সময় এক সেবাপ্রত্যাশী টিকিট কাউন্টারের সামনে অতিরিক্ত একটি ফ্যান স্থাপনের অনুরোধ জানান।

সেবাপ্রত্যাশীর অনুরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সিভিল সার্জনের এ পরিদর্শনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পিরোজপুরের সিভিল সার্জন

Update Time : 11:13:01 am, Thursday, 10 September 2026