3:00 pm, Saturday, 12 September 2026

ভাণ্ডারিয়ায় মসজিদের নির্মাণসামগ্রী কিনতে গিয়ে প্রতিপক্ষের হামলার অভিযোগ- আহত বৃদ্ধ হাসপাতালে

100

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মসজিদের নির্মাণসামগ্রী কিনতে বাজারে গিয়ে এক বৃদ্ধকে মারধর এবং তার পকেট থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈয়দ নজরুল ইসলাম ওরফে চান মিয়া (৬৫) নামে ওই ব্যক্তি ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে তিনি ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ভাণ্ডারিয়া মাছ বাজারের টলঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সৈয়দ নজরুল ইসলাম উপজেলার চিংগুড়িয়া গ্রামের মৃত কাসেম মীরের ছেলে। তিনি চিংগুড়িয়া এলাকার একটি জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগকারী জানান, পুরোনো মসজিদটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিদের আর্থিক সহযোগিতায় এর নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণকাজের জন্য রড, সিমেন্ট ও টাইলস কেনার পাশাপাশি স্থানীয় একটি দোকানের পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে তিনি ওই দিন ভাণ্ডারিয়া বাজারে যান।

লিখিত অভিযোগে সৈয়দ নজরুল ইসলাম উল্লেখ করেন, মাছ বাজারের টলঘরে অবস্থানকালে পূর্বশত্রুতার জের ধরে শামীম খান (৪৫), লিপি বেগম (৪৮), মোসাম্মৎ ফেরদৌসী বেগম (৫২), নূপুর বেগম (৪০), মোসাম্মৎ মিতু আক্তার (২৭) ও সাদিয়া আক্তার (৪০)সহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগকারীর দাবি, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

সৈয়দ নজরুল ইসলাম আরও দাবি করেন, হামলার সময় তার পরনের প্যান্টের পকেট থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়। মসজিদের নির্মাণসামগ্রী কেনা এবং দোকানের পূর্বের পাওনা পরিশোধের জন্য ওই টাকা সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় অটোরিকশাযোগে তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের উদ্যোগ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ভাণ্ডারিয়ায় মসজিদের নির্মাণসামগ্রী কিনতে গিয়ে প্রতিপক্ষের হামলার অভিযোগ- আহত বৃদ্ধ হাসপাতালে

Update Time : 09:04:06 am, Wednesday, 19 August 2026