4:10 pm, Saturday, 12 September 2026

বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ প্রাইভেটকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে এলাকাবাসীর সহায়তায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো মোট ২৩টি প্যাকেটে সুকৌশলে মোড়ানো ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা নিয়ে একটি গাড়ি ফরদাবাদ এলাকা অতিক্রম করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী একজোট হয়ে গাড়িটি আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিতে তল্লাশি চালায়। এসময় ২৩টি প্যাকেটে থাকা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মুরসিদ মিয়া। সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের আওয়াল মিয়ার ছেলে। আটক অপর আসামির নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় যাচাই-বাছাই করছে।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের যৌথ প্রতিরোধ ও অভিযানের ধারা অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ প্রাইভেটকার

Update Time : 05:49:03 pm, Monday, 31 August 2026