
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ কক্সবাজার জেলা কমিটির নবম নির্বাচিত সভাপতি হিসেবে কমরেড গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক আব্দুল গফুরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নতুন জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাংবাদিকদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
কক্সবাজার, প্রতিনিধি 






















