11:08 am, Monday, 24 August 2026

বরগুনা জেলার তালতলী উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অস্ত্র ও গুলিসহ বহিরাগত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার।

বরগুনার জেলার তালতলীতে তালতলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ বহিরাগত পাঁচ সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় তালতলী থানাধীন গাবতলী গ্রামের এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— তালতলীর আংগার পাড়া এলাকার লিমন (২৮), পটুয়াখালীর কলাপাড়ার অনিক মজুমদার (২৫), বরগুনা সদরের কেওড়াবুনিয়ার মো. জামাল (২৭), নড়াইলের লোহাগড়ার জিহাদ (৩৫) এবং বরগুনা সদরের আমড়াবুড়ির হৃদয় (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকাল ৩টায় তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন—এই দুই গ্রুপের নেতা-কর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ একাধিক টিম মোতায়েন করে।

একপর্যায়ে পুলিশের কাছে গোপন খবর আসে—সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে জেলার বাইর থেকে আগ্নেয়াস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং স্থানীয় জনগণের সহায়তায় গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে বাসার ভাড়াটিয়া লিমনের কক্ষের খাটের তোশকের নিচ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই উক্ত ৫ জনকে আটক করে পুলিশ।

বরগুনা জেলা পুলিশ জানায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধ দমন, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। একই সাথে যেকোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপের তথ্য দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

বরগুনা জেলার তালতলী উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অস্ত্র ও গুলিসহ বহিরাগত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার।

Update Time : 01:15:36 pm, Thursday, 20 August 2026