
আজ ৪ নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মোছাঃ নিলুফা ইয়াসমিনের নির্দেশনায় ও তাঁর উপস্থিতিতে বড়পাঙ্গাসী কলেজ থেকে ত্রিমোহনী ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সচিবগণ, ইউপি সদস্যরা এবং গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মিলিতভাবে পরিশ্রম করে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন।
সড়কের দুই পাশ পরিষ্কার করার এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের চলাচলের পথ সুন্দর রাখতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের প্রত্যাশা, বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনসাধারণের ব্যবহৃত স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ অব্যাহত থাকবে। এতে ইউনিয়নের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে।
আল আমিন হোসেন-উল্লাপাড়া প্রতিনিধি 





















