1:56 pm, Saturday, 12 September 2026

পার্বতীপুর রেলস্টেশনে ৫ দিন ধরে খোলা ড্রেন, দুর্ঘটনার শঙ্কা

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে দীর্ঘ ৫ দিন ধরে একটি ড্রেনের ঢাকনা খোলা থাকায় মরণফাঁদের আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রতিদিন রেলস্টেশনে আসা-যাওয়া করা যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

স্থানীয় পথচারী ও যাত্রীদের অভিযোগ, স্টেশনের গুরুত্বপূর্ণ চলাচলের স্থানে ড্রেনটির ঢাকনা খোলা থাকলেও এখন পর্যন্ত তা মেরামত বা ঢেকে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অসাবধানতাবশত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিশেষ করে ছোট শিশু, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা অপরিচিত যাত্রীদের জন্য খোলা ড্রেনটি মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। রাতে বা কম আলোতে ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।
রেলস্টেশনে চলাচলকারী কয়েকজন যাত্রী বলেন, গুরুত্বপূর্ণ একটি স্থানে এভাবে ড্রেন খোলা থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারা রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেনটির ঢাকনা লাগিয়ে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।
স্থানীয়দের দাবি, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেনটি মেরামত ও ঢাকনা স্থাপনের ব্যবস্থা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

পার্বতীপুর রেলস্টেশনে ৫ দিন ধরে খোলা ড্রেন, দুর্ঘটনার শঙ্কা

Update Time : 09:15:06 am, Tuesday, 25 August 2026