4:28 am, Saturday, 6 June 2026

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

ঢাকা, ৫ জুন ২০২৬: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমী ভিআইপি হলরুমে সরকার অনুমোদিত ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পরিবেশবাদী সংগঠন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-এর উদ্যোগে “পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুল হোসেন তপু, এ টি এম মমতাজুল করিম, অ্যাডভোকেট সৈয়দ মহিউদ্দিন এবং মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, নদী-খাল রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। তারা পরিবেশ রক্ষায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

Update Time : 02:26:55 am, Saturday, 6 June 2026