2:24 pm, Wednesday, 28 October 2026

নাগরিক সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ মুফতি মেহমুদ মিলন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ সৈয়দ মুফতি মেহমুদ (মিলন)এলাকাবাসীর দীর্ঘদিনের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।সৈয়দ মুফতি মেহমুদ (মিলন) এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, চিতলমারী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, চিতলমারী উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য মরহুম মুজাহিদুর রহমানের ভ্রাতুষ্পুত্র এবং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ নুরুল হকের দৌহিত্র।

এলাকার উন্নয়নই মূল লক্ষ্য:
সৈয়দ মুফতি মেহমুদ মিলন বলেন, “আমি এলাকার একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই, এলাকার মানুষের সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ১নং বড়বাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সকল নাগরিক সুবিধা কোনো ধরনের বৈষম্য ও হয়রানি ছাড়াই গরিব-দুঃখী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

নাগরিক সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন সৈয়দ মুফতি মেহমুদ মিলন

Update Time : 12:35:38 pm, Thursday, 17 September 2026