12:16 pm, Monday, 24 August 2026

নলডাঙ্গায় হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের তাণ্ডবে, বাবা বেঁচে গেলেও প্রাণ হারালো ছেলে

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা ও ছেলে। এ ঘটনায় বাবা গুরুতর আহত অবস্থায় প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।
নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের মো. হবি প্রামাণিকের (৬০) ছেলে। বাবা হবি প্রামাণিক এ ঘটনায় আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের উদ্দেশ্যে বাবা ও ছেলে নৌকায় করে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে হবি প্রামাণিক ও সদু ইসলাম পানিতে পড়ে যান।
এ সময় হবি প্রামাণিক আহত অবস্থায় অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও সদু ইসলাম পানিতে ডুবে যান। পরে স্থানীয় এলাকাবাসী জালের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

নলডাঙ্গায় হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের তাণ্ডবে, বাবা বেঁচে গেলেও প্রাণ হারালো ছেলে

Update Time : 04:47:19 pm, Tuesday, 11 August 2026