11:05 am, Monday, 24 August 2026

দোহারে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সকালে দোহার উপজেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং পরবর্তীকালে উপজেলা ‘হৃদী লহরী’ হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দোহার অঞ্চলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় এখানে মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম বলেন, “মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন হতে হবে। জলাশয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দোহার উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। সভায় মৎস্য খাতের বিকাশ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছের সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষি, স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

দোহারে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা

Update Time : 09:25:59 pm, Sunday, 16 August 2026